NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

লন্ডনের মেয়র পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোজাম্মেল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫০ পিএম

লন্ডনের মেয়র পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোজাম্মেল

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে গিয়ে দেশটির নাগরিকত্ব অর্জনকারী আইনজীবী মোজাম্মেল হোসেন এবার দেশটির রাজধানী লন্ডনের মেয়র নির্বাচনে ক্ষমতাসীন দল কনজারভেটিভ (টোরি) পার্টির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন।

যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লন্ডনের আসন্ন মেয়র নির্বাচনে সম্ভাব্য ৩ জন প্রার্থীর নাম চুড়ান্ত করেছেন টোরি পার্টির নীতিনির্ধারকরা। সংক্ষিপ্ত সেই তালিকায় মোজাম্মেল হোসেনের নাম রয়েছে। বাকি দু’জন হলেন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা সুসান হল এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও প্রযুক্তি ব্যবসায়ী ড্যানিয়েল করস্কি।

দলের নিয়ম অনুযায়ী, সংক্ষিপ্ত এই তালিকা এখন পাঠানো হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ঋষি সুনাকের কাছে। তিনি এই ৩ জনের সাক্ষাৎকার গ্রহণ শেষে তাদের মধ্যে থেকে একজনের নাম চূড়ান্ত করবেন।

আনুষ্ঠানিকভাবে জানা যাবে ১৯ জুলাই জানা যাবে চূড়ান্ত প্রার্থীর নাম। তবে পার্টির উচ্চ পর্যায় থেকে তালিকায় থাকা ৩ জন সম্ভাব্য প্রার্থীকে তাদের নিজ নিজ এলাকায় অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের বর্তমান মেয়র সাদিক খান বিরোধী দল লেবার পার্টির নেতা। আগামী ২০২৪ সালের মে মাসে হবে লন্ডনের মেয়র নির্বাচন। রাজধানীর প্রধান প্রশাসনের এই পদটি কনজারভেটিভ পার্টি নিজেদের দখলে আনতে চায়। এ কারণে প্রায় এক বছর আগে থেকে আসন্ন মেয়র নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে টোরি পার্টি।

বাংলাদেশের বরিশালে জন্ম নেওয়া মোজাম্মেল হোসেন যুক্তরাজ্যে পাড়ি জমান গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে। ১৯৯৬ সালে যুক্তরাজ্যের নাগরিকত্ব অর্জন করেন তিনি।

লন্ডনের লিঙ্কনস’ ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোজাম্মেল হোসেন বর্তমানে যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ অপরাধ বিষয়ক আইনজীবী এবং ব্রিটেনের রাজপরিবারের আইনজীবী প্যানেলের সদস্য।

মোজাম্মেল হোসেনই প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ— যিনি রাজপরিবারের আইনজীবী প্যানেলের সদস্যপদ পেয়েছেন।