NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাজ্যের বার্ষিক ‘ট্রুপিং দ্য কালার’ প্যারেডের চূড়ান্ত মহড়া চলার সময় অজ্ঞান হয়ে গেলেন তিন সেনা


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৩ এএম

যুক্তরাজ্যের বার্ষিক ‘ট্রুপিং দ্য কালার’ প্যারেডের চূড়ান্ত মহড়া চলার সময় অজ্ঞান হয়ে গেলেন তিন সেনা

যুক্তরাজ্যের বার্ষিক ‘ট্রুপিং দ্য কালার’ প্যারেডের চূড়ান্ত মহড়া চলার সময় মাথা ঘুরে পড়ে গেছেন তিন সেনা। এই মহড়ায় উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম। অতিরিক্ত গরমের কারণে প্রিন্সের সামনেই তারা অজ্ঞান হয়ে যান।

যুক্তরাজ্যের লন্ডনে গতকাল শনিবার (১০ জুন) তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আর এ গরমের মধ্যেই পশমের তৈরি টিউনিক পোশাক এবং ভালুকের চামড়ার লম্বা টুপি পরে মহড়ায় অংশ নেন কিংস গার্ডের এ সেনারা। গরম সহ্য করতে না পেরে জ্ঞান হারান তিন সেনা।

এদিকে এমন অপ্রীতিকর ঘটনা ঘটার পর দুটি টুইট করেন প্রিন্স উইলিয়াম। প্রথমটিতে তিনি লেখেন, ‘আজ রাজার জন্মদিনের প্যারেড পর্যবেক্ষণ করলাম। এ ধরনের একটি অনুষ্ঠানে যে কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি নেওয়া হয় তার সব কৃতিত্ব অংশগ্রহণকারী সবার, বিশেষ করে আজকের মতো এমন পরিস্থিতিতে।’

বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় একজন ট্রম্বোনিস্ট অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আবারও ওঠে দাঁড়িয়ে যন্ত্রটি বাজানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই তাকে সহায়তা করতে ছুটে আসেন মেডিকেল দলের সদস্যরা।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা দক্ষিণ ইংল্যান্ডে দাবদাহের সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।  

এদিকে রাজার জন্মদিন উদযাপন উপলক্ষ্যে প্রতি বছর যুক্তরাজ্যে জুন মাসে ট্রুপিং দ্য কালার প্যারেড হয়ে থাকে। রাজা তৃতীয় চার্লস আগামী ১৭ জুন এই প্যারেড উপভোগ করবেন।