NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

প্রবাসী স্বামীর লাশ বাড়িতে আসার খবরে স্ত্রীর মৃত্যু, ছেলে অসুস্থ


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৫:১৭ এএম

>
প্রবাসী স্বামীর লাশ বাড়িতে আসার খবরে স্ত্রীর মৃত্যু, ছেলে অসুস্থ

প্রবাসী স্বামীর লাশ বাড়িতে আসার খবরে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী। তাদের শোকে অসুস্থ হয়ে পড়েছেন ছেলে। মঙ্গলবার (২৮ জুন) রাতে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিনের চর কালিদাস গ্রামে এ ঘটনা ঘটে।

মালদ্বীপ প্রবাসীর নাম জামাল উদ্দিন (৪৭)। তার স্ত্রী খোদেজা আক্তার (৩৫)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ১১ বছর মালদ্বীপে ছিলেন জামাল উদ্দিন (৪৭)। পাঁচ দিন আগে সেখানেই মারা যান তিনি। মঙ্গলবার রাত ১০টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে আসে। স্বামীর মরদেহ বাড়ির আঙিনায় আসার ৫ মিনিট আগে জ্ঞান হারিয়ে ফেলেন স্ত্রী খোদেজা আক্তার। পরে সেখানেই তার মৃত্যু হয়। এমন মর্মান্তিক ঘটনা সহ্য করতে না পেরে সেখানেই তাদের ছেলে আজহারুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করে। 

ছেলে আজহারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বাবার মৃত্যুর খবর পেয়ে শুনেছিলাম মা অসুস্থ হয়েছেন। কিন্তু হাসপাতালে থাকায় কেউ আমাকে কিছু জানায়নি। পরে আমি মায়ের মৃত্যুর খবরও শুনতে পাই। 

ফরহাদনগর ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ গিয়াস জানান, আমরা ঘটনা শুনেছি। পুরো এলাকায় শোকের মাতম চলছে। তাদের দুটি সন্তান রয়েছে। আমরা চেষ্টা করব তাদের সর্বোচ্চ সহযোগিতা করার।