NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

স্বামী হারালেন ‘দৃশ্যম’ অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

>
স্বামী হারালেন ‘দৃশ্যম’ অভিনেত্রী

ভারতের তামিল অভিনেত্রী মীনার স্বামী বিদ্যাসাগর আর নেই। চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে। বিদ্যাসাগর পেশায় ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, ফুসফুসে নানা ধরনের সংক্রমণ ও জটিলতা নিয়ে কয়েকমাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বিদ্যাসাগর। ২০০৯ সালে অভিনেত্রী মীনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসারে নয়নিকা নামের একটি কন্যাসন্তান রয়েছে। 

শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন মীনা। কাজ করেছেন দক্ষিণ ভারতের বহু সুপারস্টারের সঙ্গে। বহু হিট সিনেমাও উপহার দিয়েছেন তিনি। 

মালয়লাম সিনেমা ‘দৃশ্যম ১’ ও ‘দৃশ্যম ২’তে অভিনয় করে বেশি খ্যাতি পেয়েছেন মীনা। তাকে শেষবার দেখা গেছে তেলেগু সিনেমা ‘সান অব ইন্ডিয়া’তে। তার মেয়ে নয়নিকাও অভিনয় জগতে আত্মপ্রকাশ করছে। সুপারহিট দক্ষিণী সিনেমা ‘থেরি’তে কাজ করেছে নয়নিকা।