NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

ডেঙ্গুতে আজও দুজনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ১১:২৩ এএম

ডেঙ্গুতে আজও দুজনের মৃত্যু

ঢাকা: বৃহস্পতিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হলো।

এদিকে ২৪ ঘণ্টায় নতুন ১৩৪ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১২২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল বুধবারও ডেঙ্গুতে দুজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ১১৯ জন।

আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছে ৭৩৫ জন।

 

এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই হাজার ৩২৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ৬৬৫ জন এবং ঢাকার বাইরের ৬৬২ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছে ২১ জন।