NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সৌদিতে পুনরায় দূতাবাস চালু করছে ইরান


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩২ এএম

সৌদিতে পুনরায় দূতাবাস চালু করছে ইরান

দীর্ঘ সাত বছরের কূটনৈতিক বিচ্ছিন্নতার পর সৌদি আরবে আবারও দূতাবাস খুলছে ইরান। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ইরানের দূতাবাস পুনরায় চালু করা হবে। রিয়াদের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চীনের মধ্যস্থতায় গত মার্চে চিরবৈরী দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চুক্তির ঘোষণা দিয়েছিল।

সৌদি আরব ২০১৬ সালে শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরানে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিয়া এই নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাস ও উত্তরপশ্চিমাঞ্চলীয় মাশাদ শহরে সৌদি কনস্যুলেটে হামলা চালায় ইরানের ক্ষুব্ধ জনতা। ওই ঘটনার পর ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

সৌদি থেকে সেই সময় বহিষ্কৃত ইরানের কূটনৈতিক মিশন রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতির নেতৃত্বে পুনরায় চালু হবে। আলিরেজা এনায়াতি এর আগে কুয়েতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সোমবার রিয়াদের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে বলেছে, সৌদি আরবে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের উপস্থিতিতে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ইরানি দূতাবাস উদ্বোধন করা হবে।

তবে তেহরানে সৌদি আরব কবে নাগাদ পুনরায় দূতাবাস চালু অথবা কাকে রাষ্ট্রদূত নিযুক্ত করবে সেই বিষয়ে এখনও কোনও তথ্য নিশ্চিত করেনি। ইরান গত মাসে রিয়াদে সৌদি রাষ্ট্রদূত হিসেবে এনায়াতির নাম ঘোষণা করে।

দীর্ঘদিনের বৈরীতার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের এক চুক্তিতে স্বাক্ষর করে।