NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

প্রধানমন্ত্রীকে এরদোয়ানের টেলিফোন


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০:০৮ এএম

প্রধানমন্ত্রীকে এরদোয়ানের টেলিফোন

ঢাকা: বাংলাদেশ তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট হিসেবে ফের র্নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেন এরদোয়ান। খবর-বাসস

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রিসেপ তায়িপ এরদোয়ান বুধবার রাত ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিনফোনে কথা বলেন। সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রায় ১০ মিনিট একে অপরের সঙ্গে কথা বলেন।

শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে বিজয় অর্জন করায় তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। নির্বাচনে ৮৬ শতাংশেরও বেশি ভোট পড়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।

দ্বিতীয় দফার নির্বাচনে তাঁর বিজয়ে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ মানসিকভাবে তুরস্কের উল্লসিত জনগণের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানও কৃতজ্ঞতা প্রকাশ করেন। লক্ষে তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

রিসেপ এরদোয়ান বাংলাদেশ তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন। শেখ হাসিনা প্রেসিডেন্ট এরদোয়ান তাঁর পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাঁর মাধ্যমে তুরস্কের জনগণের শান্তি, অগ্রগতি সমৃদ্ধি কামনা করেন।