NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

তৃতীয়-চতুর্থ ডোজে দেওয়া হবে ফাইজারের টিকা : স্বাস্থ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৪ এএম

তৃতীয়-চতুর্থ ডোজে দেওয়া হবে ফাইজারের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: চলতি সপ্তাহ থেকে ফাইজারের টিকা তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কভিড-১৯ নিয়ন্ত্রণে ফাইজার তৃতীয়-চতুর্থ (বুস্টার) ডোজ ব্যবহার নিয়ে আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমরা ফাইজার থেকে ৩০ লাখ ডোজ টিকা পেয়েছি। তৃতীয় ও চতুর্থ ডোজ তথা বুস্টার ডোজ হিসেবে দেব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দেশিয় প্রতিষ্ঠানের এই টিকার অনুমোদন রয়েছে। ট্রায়ালের কাজ শেষ করেছি। কোনো সমস্যা দেখা দেয়নি।

 

তিনি জানান, যাদের বয়স ১৮ বছরের বেশি তারা তৃতীয় ডোজ তারা পাবে।

আর ক্রনিক রোগী যারা তারা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, গর্ভবতী মায়েদের এবং সম্মুখ সারির যোদ্ধাদের চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে।

 

টিকা নিয়ে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, টিকা নিয়েছে বলে করোনা মারাত্মক আকার ধারণ করছে না। আমাদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা যেকোনো সময় বাড়তে পারে বলে- সে ধরণের আশঙ্কা আমরা পাচ্ছি না।

টিকাদান চলমান রয়েছে। কিন্তু টিকা নেওয়ার সংখ্যা কম। কারণ, আক্রান্তের সংখ্যা কম এবং মৃত্যুও নেই।

 

জাহিদ মালেক আরো বলেন, আমরা প্রায় ৩৬ কোটির বেশি টিকা দিতে পেরেছি। প্রথম ডোজ ৮৮ শতাংশ, দ্বিতীয় ডোজ ৮২ শতাংশ এবং তৃতীয় ডোজ ৪০ শতাংশ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা বেশ ভালো। গড়ে ৮৫-৯০ শতাংশ মানুষকে টিকা দিতে পেরেছি। বিশ্বে এই হার ৭২ শতাংশ। সারা বিশ্বে যত টিকা তার ১১ শতাংশ আমরা পেয়েছি। এটা আমাদের অর্জন। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে এটা সম্ভব হয়েছে।