NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আগামী ১০০ বছর নিশ্চিন্তে তেল-গ্যাস উত্তোলন করব : ইরান


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৯ এএম

আগামী ১০০ বছর নিশ্চিন্তে তেল-গ্যাস উত্তোলন করব : ইরান

আর্ন্তজাতিক ডেস্ক: তেল ও গ্যাস উত্তোলনের বিষয়ে শত বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে ইরান। দেশটির জাতীয় তেল কোম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের বলেছেন, বর্তমানে আমাদের তেল-গ্যাসের যে রিজার্ভ রয়েছে তাতে আগামী একশ' বছর নিশ্চিন্তে তেল ও গ্যাস উত্তোলন করতে পারব।

গত শুক্রবার ইরানে প্রথম তেল কূপ খননের ১১৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তিনি। ইরানের খুজিস্তান প্রদেশের মাসজেদসুলাইমান শহরে প্রথম তেল কূপ খনন ও জ্বালানি তেল উত্তোলন শুরু হয়। কেবল ইরান নয়, গোটা পশ্চিম এশিয়ায় এটিই ছিল খনিজ তেল উত্তোলনের প্রথম ঘটনা।

খোজাস্তে আরও বলেন, ‘নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের জন্য অনুসন্ধান তৎপরতা চলছে। বহু খনি রয়েছে যেগুলো এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি।’ খোজাস্তে মেহের আরও বলেন, ইরান স্বল্প মূল্যে কাঁচামাল বিক্রি করে দিতে প্রস্তুত নয় এবং ইরান মূল্যবোধ নিয়ে কাজ করে। এ কারণেই ইরানের বিরুদ্ধে শত্রুরা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 

সূত্র : পার্সটুডে।