সামর্থ্যের ১০ ভাগও খেলতে পারিনি : নিগার
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ১০:৪২ পিএম


শক্তি-সামর্থ্যে অস্ট্রেলিয়ান মেয়েরা যোজন যোজন এগিয়ে, বলার অপেক্ষা রাখে না। তবু এই সিরিজে বাংলাদেশের মেয়েদের সামনে নিজেদের সামর্থ্যে প্রমাণের একটা সু্যোগ ছিল। সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের পক্ষে কথা বলছিল।
কিন্তু তিন ওয়ানডেতেই অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে বাংলাদেশ হেরেছে যাচ্ছেতাইভাবে।
বিশেষ করে ব্যাটিং ছিল হতশ্রী। তিন ওয়ানডেতে যথাক্রমে ৯৫, ৯৭ ও ৮৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। দলের পারফরম্যান্সে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা নিজেও বিস্মিত, ‘১০ শতাংশও না (নিজেদের সামর্থ্যের)। কারণ আমি নিজেও পুরোপুরি বিস্মিত।
গত ছয় মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দুই-একটা দিকে ভুল হলে তবু মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে।
মনে হচ্ছে যে আমরা শুরু থেকে ব্যাকফুটে চলে গিয়েছিলাম। আমার মনে হয়, আমরা সামর্থ্যের ১০ ভাগও খেলতে পারিনি।’
নিগার অবশ্য প্রস্তুতিরও কোনো ঘাটতি দেখছেন না, ‘প্রস্তুতি অনেক ভালো নিয়েছি। আপনি যখন অনুশীলন একধরনের মানসিকতা নিয়ে করছেন, এসে আরেকভাবে প্রয়োগ করছেন, তখন কঠিন হয়ে যায়। কোচ বলেন বা অধিনায়ক হিসেবে বলেন, যখন দেখি খেলোয়াড় আত্মবিশ্বাসী, প্রস্তুতি ম্যাচে রান করছে, অনুশীলনে নিখুঁত ব্যাটিং করছে, এরপর যখন ভিন্নভাবে খেলছে (একাদশে এসে)—তখন আমাদেরও আর কিছু করার থাকে না।
প্রস্তুতিতে সমস্যা ছিল বলে মনে হয় না। সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারিনি আমরা।’
খেলা রিলেটেড নিউজ
এবার ইতালিয়ান ফুটবলে বড় ধরনের রেফারিং কেলেঙ্কারির অভিযোগ
মেসি না ইয়ামাল, বার্সার ইতিহাসে সেরা হিসেবে কাকে বেছে নিলেন ডি ইয়ং
নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
ওয়ানডে র্যাংকিংয়ে বিশাল লাফ নাহিদ রানার
রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
সহজ জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ
বুন্দেসলিগার শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ
টি-টোয়েন্টি -রোহিতের রেকর্ড নিজের করে নিলেন মান্ধানা

