ঢাকায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে গত ৩ ডিসেম্বর এক সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।
রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের বর্তমান দায়িত্বের সার্বিক সাফল্য কামনা করেন।
সূত্র জানায়, ছুটি শেষে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সম্প্রতি তার কর্মস্থল ওয়াশিংটনে ফিরে এসেছেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরানের সাক্ষাৎ
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম


বাংলাদেশ রিলেটেড নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে
বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
‘সংস্কারের বাহানায় যদি নির্বাচন না দেয়, তাই আপস করে জুলাই সনদে সই করেছি’
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী
মহান মে দিবস আজ
দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক
চট্টগ্রাম পানির ওপর ভাসছে না, সুন্দর আছে : প্রতিমন্ত্রী

